প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ AM ||
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০০ PM
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব আবুল হোসেন খান। স্বাগত বক্তব্যে তিনি শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম,সাহসিক নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। অ
নুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১